বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

মৃত্যু আসন্ন বুঝতে পেরেছিলেন ঋষি কাপুর!

৩০ এপ্রিল ২০২০, মারা যান বলিউডের শক্তিমান অভিনেতা ঋষি কাপুর। লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এই বর্ষীয়ান তারকার। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি। তবে সময় যে বেশিদিন নেই তা টের পেয়েছিলেন ২০১৬তেই!
সে সময় এক ছবি মুক্তি পেয়েছিল, নাম ‘কাপুর এন্ড সন্স’। ঋষি অভিনীত চরিত্রটির বয়স ছিল ৯০ বছর। সে সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, ৯০ বছর বয়সে নিজেকে কীভাবে দেখেন অভিনেতা?

রাখঢাক না করেই ঋষি বলেছিলেন, ‘আমি অতদিন বাঁচব না। তার অনেক আগেই মৃত্যু হবে।’ এরপর খানিক থেমে অভিনেতা বলতে শোনা যায়, ‘যদি বাঁচি তবে ওই চরিত্রের মতো ব্যবহার করতে চাই না।’
ভাগ্যের কঠিন পরিহাস। মাত্র দুই বছর পরেই ক্যানসারে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিদেশে। সে সময় তার সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে অনেকেই।

২০১৯ সালে ক্যানসারের যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন ঋষি। ভালোই ছিলেন কিছুদিন। তবে ২০২০ সালে আবারও ফিরে আসে ক্যানসার। বেশিদিন সময় নেননি। ক্যানসার ধরা পড়ার দুই বছরের মধ্যেই মারা যান ঋষি কাপুর!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page