বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

নায়িকা হলেও কাপড়ের লাইভ করবেন নীলা

আর মাত্র একদিন পরেই ব্যাট-বল নিয়ে মাঠে নামতে যাচ্ছে দেশের তারকারা। প্রতিবারের মতো এবারও একঝাঁক তারকা এতে অংশ নিচ্ছেন, তাদের একজন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা।
দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটিকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তারকারা। সেখানে নীলা সাংবাদিকদের জানালেন, কখনো নায়িকা হলেও ফ্যাশন ইনফ্লুয়েনসিং ছাড়বেন না তিনি।

শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিতি ছিলেন নীলা। এরপর নানা রকমের পোশাক, কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা।
নীলা জানালেন, নিজের যোগ্যতা দেখানোর জন্যই ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়েছিলেন তিনি। তার কথায়,‘মিস ওয়ার্ল্ডে যাওয়ার দরকার ছিল, আমার ক্যাপাবিলিটি কতটুকু, মঞ্চে গিয়ে তা দেখিয়েছি। আগামীতে যদি মনে হয়, কোনো জায়গা আমাকে ডিজার্ভ করে, ইনশাআল্লাহ ওইখানেও আমাকে দেখবেন।’
নীলা বলেন, ‘আপাতত আমার কাছে মনে হচ্ছে, ব্র্যান্ড প্রোমোশন আমাকে সবথেকে বেশি সময়ের মূল্য দিতে পারছে। যেটি আমার সবসময় মেইন আর্নিং সোর্স ছিল, সেই জায়গা কখনোই ফেলতে পারব না। আগামী দিনে যদি নায়িকাও হয়ে যাই, আড্ডা দিতে দিতে কাপড়ের লাইভ শুরু করব। এটা আসলে আমার একান্তই ভালোবাসার জায়গা।’

এ সময় নিজের লুকের প্রশংসাও করেন নীলা!মজার ছলে বলেন, ‘জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি বাঙালি, আমাকে বাঙালিই লাগে; যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি, তো বাঙালি না লাগলে তো আর বাংলাদেশ থেকে পাঠাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page