বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

‘যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে’

বছর দুয়েক আগে প্রেম ভেঙেছে অভিনেত্রী হিমাংশী খুরানার। সম্পর্ক ভাঙার পরেও তিনি কিন্তু মুষড়ে পড়েননি! উল্টো আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন। কিন্তু কীভাবে?
সেই ব্যাখ্যা দিয়েছেন ‘বিগ বস ১৩’-খ্যাত এই অভিনেত্রী। তার যুক্তি, ‘বিচ্ছেদ নিয়ে আমার মত- যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, ততবার আমার যৌন আকর্ষণ আরও বেড়েছে! এটি পরীক্ষিত সত্য।’

হিমাংশীর মন্তব্য ছড়াতেই চাঙা বলিপাড়া। নেটিজেনরাও তার রূপের প্রশংসা করছেন। পাশাপাশি অভিনেত্রীর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ তরুণ প্রজন্ম।
নতুন করে চর্চায় হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজের প্রেম জীবন। দু’জনেই ‘বিগ বস ১৩’-র প্রতিযোগী ছিলেন। সেখান থেকে সম্পর্ক তৈরি হয় তাদের। সময় এগিয়েছে সম্পর্ক গাঢ় হয়েছে।

বলিউডের অন্দরে যখন চর্চা, এবার তারা বিয়ে করবেন, তখনই প্রেম ভাঙার খবর! ২০২৩-এ সম্পর্কের সুতো ছিঁড়ে আলাদা হন অসীম-হিমাংশী। ভিনধর্মী বলেই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন সেই খবর।

মাঝে অসীম অবশ্য এক রহস্যময়ীর সঙ্গে প্রায়ই দেখা দিচ্ছিলেন। যদিও তার পরিচয় প্রকাশ্যে আনেননি। অন্যদিকে, হিমাংশী নিজের ব্যক্তিগত জীবন গোপন রেখেছেন।

তবে তিনি যে নিজের মতো করে ভালো থাকতে শিখে গেছেন, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া কয়েকটি ছবি সেই প্রমাণ।

হিমাংশী সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন। মেরুনরঙা স্বচ্ছ জামায় আকর্ষণীয়া অভিনেত্রী। কখনও তিনি বইয়ের পাতায় ডুবে। কখনও তিনি প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন। এভাবেই জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করছেন তিনি।

অভিনেত্রীর উপলব্ধি, ‘বিচ্ছেদ সব সময় খারাপ নয়। এটা সোনালি স্মৃতিও হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page