বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

‘এই আফসোস কোনোদিন শেষ হবে না’

নিজের ভালো-খারাপের মুহূর্ত প্রায়ই ভক্তদের কাছে ভাগ করে নেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যমে এসে কখনো ক্যারিয়ার নিয়ে নিজের সফলতার গল্প, আবার কখনো বিতর্কে জড়িয়ে নানা আলোচনা-সমালোচনার জবাবও দেন অভিনেত্রী। তবে ফারিয়ার অবস্থা যেমনই থাকুক, অনুরাগীদের সর্বদা নিজের পাশে পেয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী এবার শোনালেন এক আফসোসের গল্প! কারণ, এক বন্ধুর বিদায় দিতে যাচ্ছেন তিনি এবার। তাই তো নানা স্মৃতিচারণের সঙ্গে করলেন খানিকটা আফসোস।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তার সেই বান্ধবীর সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন ফারিয়া। তাতে লেখেন, ‘কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাবো। সময়, সুযোগ, ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনও তা হয়ে ওঠেনি। তার মধ‍্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাস ও দিয়ে ফেলেছে!’
ফারিয়া লেখেন, ‘যদিও এর মাঝে দুবার তার বাসায় গিয়েছিলাম, একবার বাইরেও গিয়েছি, কিন্তু শাড়ি পরে তো বের হইনি; সেই অভিমান তার এখনও কমেনি।’
বান্ধবীর নাম উল্লেখ করে ফারিয়া লেখেন, ‘আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে! বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবি গুলো দেখেই মন খারাপ হবে জানি। যখন ও দেশে থাকে মনে হয় আছেই তো, দেখা হবে। কিন্তু যখন চলে যায় মনে হয় – ইস,আরেকটু সময় যদি কাটাতে পারতাম।’

সবশেষ অভিনেত্রী লেখেন, ‘এই আফসোস কোনোদিন শেষ হবে না জানি। জানি এটাই জীবন , এটাই এডাল্টহুড!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page