বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

চট্টগ্রামের মীরসরাইয়ের চিনকীরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক শোকসভা ও দোয়া-মোনাজাত ১০ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার চিনকীরহাট ‘চৌধুরী কমিউনিটি সেন্টার’ এ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ৯ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা (সাবেক থানা) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য (১নং) আবু জুবায়ের চৌধুর শিবলী, বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর, রফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন- ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কাজী ছালেহ আহমেদ, বেলায়েত হোসেন মিয়াজি মেম্বার, মঈনুল হোসেন বিপ্লব, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফখরুল আলম হকসাব, মোঃ সোলায়মান প্রমুখ।
পরে দেশ মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page