বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

চট্টগ্রামের ডিসি পার্কে বাহারী রকমের ফুলের পসরা দেখতে দর্শনার্থীদের ঢল

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের ডিসি পার্কে থাকা বাহারী ফুল দেখে দৃষ্টি সরিয়ে নেয়া ও যেনো দায়।
দৃষ্টি যতোদূর যায় শুধু ফুল আর ফুল। এ যেনো মনমাতানো সাগরপাড়ে ফুলের রাজ্য দেখে মনে হওয়ার কথা- এ’টি ফুল পরীর দেশের দৃশ্য। এ দৃশ্য চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কের। সাগরপাড়ে ঘন কেওড়া বনের পাশে বসেছে ১৪০ প্রজাতির লাখো ফুলের মেলা। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে মাসব্যাপী এই মেলা শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এই ফুল উৎসবের মাতোয়ারা উপভোগ করতে দূরদূরান্ত ছুটে আসছেন হাজারো দর্শনার্থী।
উৎসবে শুধু ফুল নয়, রয়েছে শিশুদের নানা: ধরনের রাইডিং, কিডস জোন, দৃষ্টিনন্দন রেস্তোরাঁ, পানিতে বাঁশের তৈরি ভাসমান সেতু। এবার এখানে জায়ান্ট ফ্লাওয়ার, ট্রি হাউজ, ট্রিপল হার্ট শেলফ, ট্রেন, বক, ময়ুর সহ বিভিন্ন নান্দনিক স্থাপনা তৈরি ও করা হয়েছে। দেশী-বিদেশি লাখো ফুলের সমাগম ঘটেছে এবার এখানে। শতো শতো মানুষ সেখানে ফুলকে সঙ্গী বানিয়ে ছবি তুলতে মহা ব্যস্ত হয়ে থাকতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page