বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

নারীকে বাদ দিয়ে দেশে গণতন্ত্র ঘটবে না: উপদেষ্টা শারমীন

নারীদের বাদ দিয়ে দেশে কোনোদিন গণতন্ত্র ঘটবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শনিবার  সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে গণভোটে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুইক রেসপন্স টিমের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, ‘৫১টি দলের ভেতরে ২৩টি দল নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি। নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এ দেশে ঘটবে না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপত্তা রক্ষায় কুইক রেসপন্স টিম কার্যকর ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয় প্রথমবারের মতো কুইক রেসপন্স টিম  প্রকল্প নিয়েছে। যার ফলে এই মন্ত্রণালয় সরাসরি গ্রামে পৌঁছাতে পারবে।’

গণতন্ত্র রক্ষায় সরকারের পাশাপাশি তরুণ প্রজন্মকেও একত্রে কাজ করার আহ্বান জানান এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘এই মন্ত্রণালয় ৫২ শতাংশ নারী ও শিশুর অবিভাবক হিসেবে কাজ করবে। তাদের রক্ষা, সুযোগ সুবিধা নিশ্চিত, ক্ষমতায়ন, শিক্ষা সবটাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব। কাঠামোগত দক্ষতা, জনবলের দক্ষতা সবকিছুর নিশ্চয়তা দেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page