বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম

শিশুদের নিয়ে এত বড় আয়োজনের জন্য সাধুবাদ জানাই : আবদুস শাকুর শাহ্

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়মিতই হচ্ছে। সেগুলো হয় ছোট ছোট পরিসরে। বাংলাদেশে অনেক দিন পর বড় আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উন্নতমানের আয়োজন করল বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ। পাঁচ হাজার প্রতিযোগী, তাদের অভিভাবক মিলিয়ে বিশাল জনসমাগম।
এত বড় আয়োজনও তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। শিশুরাও এঁকেছে সুন্দর। তাদের চিন্তার পরিসর কত বিশাল, এই প্রতিযোগিতার ছবি দেখে বোঝা যায়। এত বড় আয়োজনে অংশগ্রহণ কোমলমতি শিশুদের জন্য বড় একটা পাওয়া।
যারা পুরস্কার পেয়েছে, যারা পায়নি—সবাইকে অনেক অনেক অভিনন্দন।

আগে বাংলাদেশ শিশু একাডেমি বড় আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করত। দেশের শিশুদের ছবি ছাড়াও বিভিন্ন দেশের শিশুদের ছবি আসত। বেশি ছবি আসত শ্রীলঙ্কান শিশুদের।
ছবি আসত তুরস্কসহ অনেক দেশ থেকে। এ দেশের শিশুরা নানা দেশের শিশুদের ছবি দেখতে পারত। বিগত সরকারের সময় সেটা বন্ধ হয়ে যায়।

বসুন্ধরা গ্রুপকে শিশুদের এত বড় আয়োজনের জন্য সাধুবাদ জানাই। এই আয়োজন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া যায়।
শিশুদের উৎসাহ দেওয়ার জন্য আশা করি এই আয়োজনটি তারা প্রতিবছর নিয়মিত আয়োজন করবে।

শিশুদের উৎসাহ দেওয়ার জন্য আশা করি এই আয়োজনটি তারা প্রতিবছর নিয়মিত আয়োজন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page