বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটারদের দ্বারে দ্বারে নাহিদ ইসলাম চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে উদাও আবু তোরাব স্কুলের শিক্ষার্থী পূজা রানী দাস সুস্থ কিডনির রহস্য লুকিয়ে আছে যেসব খাবারে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা চোরেরা চুরি করে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে : জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের কাটাছরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ রাজনীতি করেন, দয়া করে মিথ্যা বলবেন না : মির্জা ফখরুল ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

ইয়ামালকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ

গতকাল (শনিবার) এলচের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে। কাতালানদের গোল হওয়া উচিত ছিল তিনটির বেশি, কিন্তু ম্যাচ শেষে সেটাই জয়ের জন্য যথেষ্ট ছিল।
মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এলচের বিপক্ষে জয়ের পর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমাদের জন্য তিনটি পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ ছিল, শেষ কয়েক মিনিট বাদে আমরা একটি চমৎকার ম্যাচ খেলেছি। মাঝে মাঝে আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। প্রতি তিন বা চার দিন অন্তর আমাদের একটি করে ম্যাচ থাকে এবং এমন কিছু সময় আসে যখন আমাদের আরও কিছুটা ভালো করতে হয়। এটা সত্য যে আমরা সুযোগ হাতছাড়া করেছি এবং সেটি একটি নেতিবাচক দিক, তবে সামগ্রিকভাবে আমি তিনটি পয়েন্ট পেয়ে খুশি এবং দল যেভাবে খেলেছে তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই।’
ম্যাচে ইয়ামাল একটি গোল করে ও আরেকটি বানিয়ে দিয়ে মোস্ট ভ্যালুয়েবল পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন। তাকে নিয়ে জানতে চাইলে ফ্লিক বলেন, ‘সে দলের জন্য, ক্লাবের জন্য ও সবার জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আরও উন্নতি করার জন্য যথেষ্ট বয়স তার আছে, তার মধ্যে সম্ভাবনা আছে। আজ সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি দলকে নিয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু আজ সে ছিল অন্যদের চেয়ে কিছুটা ভালো এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে সে এমন স্তরে খেলেছে এবং দলের সঙ্গে এই সংযোগ ছিল।’

এলচের বিপক্ষে স্বাস্থ্যগত সমস্যার কারণে রাফিনহা ও জুলেস কোন্দেকে তুলে নিতে হয়েছিল বার্সাকে। ফ্লিক তাদের চোট নিয়ে বললেন, ‘রাফিনহা স্পষ্ট জানতো যে সে ৪৫ মিনিট খেলবে, পরে তাকে তুলে নিলাম। সে ভালো আছে। একটু ক্লান্ত। কোন্দের মধ্যে অস্বস্তিবোধ ছিল, তবে আমার মনে হয় না সেটা খুব গুরুতর কিছু। আমরা কাল এই ব্যাপারে দেখব, কিন্তু তাকে তুলে নেওয়াই ছিল ভালো সিদ্ধান্ত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page