শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রাজনীতি করেন, দয়া করে মিথ্যা বলবেন না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজে বিশ্বাসী, সমালোচনায় বিশ্বাস করি না৷ আপনাদের সামনে একটা দল এসেছে, আপনারা চেনেন। আগে আমাদের সঙ্গে ছিল। এখন তারা নির্বাচন করবে।

তিনি বলেন, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। গিবত গাইবেন না, অন্যের সমালোচনা করবেন না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াত ইসলামী কোনো ইসলামি দল না৷ আলেম-ওলামারা বলছেন, তারা ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ ভোটার আর মা-বোনদের ভুল বুঝাচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না৷ আল্লাহ নির্ধারণ করবে তাকে বেহেশতে দেবেন কি না।
তিনি আরও বলেন, টেলিভিশন ও মোবাইলে দেখা যাচ্ছে, একটা দলের নেতা নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মা-বোনদের যদি ইজ্জত-সম্মান না করতে পারি, তার সম্পর্কে কটু কথা বললে কি বেহেশতে যেতে পারব? তাই রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। গিবত গাইবেন না, অন্যের সমালোচনা করবেন না।

এ সময় দলটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page