বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ভোটারদের দ্বারে দ্বারে নাহিদ ইসলাম

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বুধবার সকাল থেকে রাজধানীর রামপুরায় মৌলভীরটেক, বউ বাজার, চৌধুরী পাড়া ও পশ্চিম হাজিপাড়া এলাকায় গণসংযোগ করেছেন তিনি।

অনান্য দিনের মতো বুধবার সকাল থেকেই তিনি ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথাও শোনেন।
দুপুরে রামপুরায় মাটির মসজিদ এলাকায় মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নারীরা অপরিসীম ভূমিকা পালন করেন, তারা রাস্তায় নেমে এসে প্রতিরোধ গড়ে তোলেন।

বিকেলে তালতলা মার্কেটে ব্যবসায়ী সমাবেশে যোগদান, মাটির মসজিদ চৌরাস্তায় উঠান বৈঠক এবং রাতে মালিবাগ জামেয়া মসজিদের পূর্ব গেটের সামনে উঠান বৈঠক করবেন নাহিদ ইসলাম।
গণসংযোগ ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page