বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটারদের দ্বারে দ্বারে নাহিদ ইসলাম চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে উদাও আবু তোরাব স্কুলের শিক্ষার্থী পূজা রানী দাস সুস্থ কিডনির রহস্য লুকিয়ে আছে যেসব খাবারে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা চোরেরা চুরি করে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে : জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের কাটাছরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ রাজনীতি করেন, দয়া করে মিথ্যা বলবেন না : মির্জা ফখরুল ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুনভাবে সমন্বয় করা দামে স্বর্ণ বিক্রি হলেও রূপার দাম থাকবে অপরিবর্তিত।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হবে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকায়।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৫ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page