এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের অধিবাসী স্থানীয় আবু তোরাব উচ্চ বিদ্যালযয়ের শিক্ষার্থী পূজা রানী দাস স্কুল থেকে শিক্ষা সফরে কক্সবাজার গিয়ে সেখান থেকে উদাও হয়ে গেছে।
সূত্র জানায়, উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন উপলক্ষে সকল শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজার যায় স্কুল কর্তৃপক্ষ।
সকল ছাত্র-ছাত্রী ও স্কুল শিক্ষকরা ফিরে আসলেও ফিরে আসেনি যায় পূজা রানী দাস। কক্সবাজার থেকে কোনো এক ফাঁকে উধাও হয়ে যায় সে।
এ বিষয়ে কক্সবাজারের সংশ্লিষ্টতা থানায় একটি জিডি করে দায় সেরে মীরসরাই চলে আসেন সকল শিক্ষকরা।
এদিকে মেয়েকে ফিরে পেতে স্কুলের প্রধান শিক্ষকের অফিসে গিয়ে তার কাছে ধর্না দেন নিখোঁজ হয়ে যাওয়া শিক্ষার্থী পূজা রানীর বাবা অপু চন্দ্র দাস।
এখন সমগ্র মীরসরাই ব্যাপী সবার মনে প্রশ্ন : অপু চন্দ্র দাস ফিরে পাবে কি নিখোঁজ হয়ে যাওয়া তার মেয়ে পূজারানী কে। অনেকের মনে আবার এমনো প্রশ্ন উঁকি মারছে- কি হয়েছিলো সেই দিন কক্সবাজারে?
স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দেখে রাখার কথা থাকলেও কেনো তারা তা করতে পারলেন না? এবং অনেকের মাঝে এমনো প্রশ্ন দেখা দিয়েছে যে, পুজা রানীকে কি কারো প্রলোভনে পড়ে অন্যান্য শিক্ষার্থীদের সাথে তাকে কক্সবাজারে নিয়ে হাতছাড়া করে দিয়েছে?