বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটারদের দ্বারে দ্বারে নাহিদ ইসলাম চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে উদাও আবু তোরাব স্কুলের শিক্ষার্থী পূজা রানী দাস সুস্থ কিডনির রহস্য লুকিয়ে আছে যেসব খাবারে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা চোরেরা চুরি করে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে : জামায়াত আমির চট্টগ্রামের মীরসরাইয়ের কাটাছরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ রাজনীতি করেন, দয়া করে মিথ্যা বলবেন না : মির্জা ফখরুল ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ের কাটাছরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সূত্র জানায়, বাড়ির পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসরাফ শাহাদাত ইসান (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
গতকাল বিকেলে মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাড়িয়াখালী ফকির গ্রামে এ দুর্ঘটনায় ওই শিক্ষার্থী নিহত হয় বলে সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে।
মারাত্মক আহতাবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইসান ওই এলাকার নবী সওদাগরের পুত্র এবং স্থানীয় ওয়াহিদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে ও তির শিক্ষা প্রতিষ্ঠান এবং পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page