সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বই প্রকাশ জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম ধানমন্ডিতে জোড়া খুনের মামলার রায় ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবার অনির্দিষ্টকালের কর্মবিরতি: কার্যক্রমে অচলাবস্থা চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন: আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ হাজার সদস্য মাঠে সুন্দরগঞ্জে ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি হলে শাকিব প্রিন্সিপাল: চিত্রনায়িকা বুবলী কারাদণ্ডের বদলে জরিমানার বিধান : ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি জরুরি সভায় যোগ দিতে পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ

২০২৬ সালে ফিলিপাইনে আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘বাসিয়াং’-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির মিন্দানাও দ্বীপে ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স অফিস।

দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে উত্তর মিন্দানাও ও পার্শ্ববর্তী নেগ্রোস দ্বীপসহ বেশ কয়েকটি অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বন্যায় কয়েকশ গ্রাম প্লাবিত হওয়ায় ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ ছাড়া প্রায় ৬৪ হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর মিন্দানাও অঞ্চলে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে নদীগুলো প্লাবিত হয়ে ইলিগান সিটিসহ কয়েকটি অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে। অনেক জায়গায় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা।
বর্তমানে প্রায় ১৬ হাজার পরিবারকে বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিমারোপা ও কারাগা অঞ্চলের ৮২টি সমুদ্রবন্দরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে চার হাজারেরও বেশি যাত্রী এবং কয়েকশ মালবাহী জাহাজ মাঝপথে আটকা পড়েছে।

শনিবার ভোরের দিকে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকি রয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page