মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শুক্রবার  দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে গতকাল বুধবার এ বৈঠক না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তখনই ট্রাম্প হুমকির সুরে বলেন আলোচনা না হলে খামেনির চিন্তিত হওয়া উচিত।

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা বসবেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকটি হবে।

বৈঠক নিয়ে যখন শঙ্কা তৈরি হয় তখন সংবাদমাধ্যম এনবিসির এক সাংবাদিক সাক্ষাৎকারে ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প বলেন, “আমি বলব তার খুবই চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ তার চিন্তিত হওয়া উচিত। তবে আপনি জানেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে।”

এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রমের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি বাহিনীকে সহায়তা নিয়েও কথা বলতে চায়। তবে ইরান জানিয়েছে, তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে আর কোনো কিছু নিয়ে আলোচনা করবে না।
তাদের এ দৃঢ় অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে যেতে চেয়েছিল। একটি সূত্র জানিয়েছে, ইরানকে বলা হয়— যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনা করতে হবে, নয়ত কোনো আলোচনা করবে না। তখন ইরান জানায় এমনটি হলে তারা আলোচনায় অংশ নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page