বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ ঈদ যাত্রা স্বস্তির করতে ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি শ্রীপুরে মহাসড়কের লেন দখল করে বাজার ইজারা, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংশোধনের দাবি সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ রাস্তায় গতির ঝড় তুলে শাস্তি পেলেন ধোনি ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি বড় পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাছচাষী মোন্তাজ আলীর দাবি, তার সাড়ে চার একর আয়তনের পুকুরে প্রায় ৩০০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিস ইনচার্জ মোজাম্মেল হক। এ ঘটনায় সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোন্তাজ আলী। অভিযোগে নাকাই ইউনিয়নের পোগইল গ্রামের বাসিন্দা আব্দুল ওয়ারেছসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, খুকশিয়া এলাকায় অবস্থিত পুকুরটিতে দীর্ঘদিন ধরে মোন্তাজ আলীর বড় ছেলে মেহেদি হাসান মাছ চাষ করছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে তিনি পুকুরে গেলে একই গ্রামের আব্দুল ওয়ারেছ তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে অভিযুক্তদের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল মেহেদি হাসানকে সেখান থেকে ধাওয়া করে সরিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়, যার ফলে বিক্রির উপযোগী বিপুল পরিমাণ মাছ মারা যায়। এতে পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page