সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া পাঁচজনের সবাই গাইবান্ধা জেলার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলা ট্যাংগর এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। একসঙ্গে পাঁচ জনের মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

নিহতদের মধ্যে রয়েছেন— সুলতান মাহমুদ , নিজপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তার চাচাতো বোন রিফা রেসা, আব্দুর রশিদের মেয়ে—তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন।
অপর নিহতরা হলেন— নার্গিস আক্তার , তার শিশু ছেলে নিরব ও নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম । নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামান ওরফে হাম্বুর স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।
এই হৃদয়বিদারক ঘটনায় নিজপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এক পরিবারের একাধিক সদস্যসহ একই গ্রামের পাঁচ জনের মৃত্যুতে গ্রামবাসী যেন স্তব্ধ হয়ে গেছেন।

জানা গেছে, নিহতদের অধিকাংশই রাজধানীর বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনায় প্রাণ হারান তারা। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

দুর্ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাপথে তাদের বহনকারী বাসের তেল শেষ হয়ে গেলে সন্ধ্যার পর তারা সড়কের পাশে নেমে পড়েন। পরে অসতর্কভাবে রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগামী ট্রেন চলে এলে সরে যাওয়ার আগেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page