সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশ উপেক্ষিত: চট্টগ্রামের সর্বোত্র এলপি গ্যাসের দাম সিমাহীন বৃদ্ধি, ব্যবহার কারীদের ক্ষোভ-হতাশা

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর কঠোর নির্দেশ উপেক্ষা করে চট্টগ্রামের সর্বোত্র এলপি গ্যাসের দাম সিমাহীন বৃদ্ধি পেয়েছে। এতে ব্যবহার কারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসাধির দাম বৃদ্ধির সাথে এলপি গ্যাসের দাম ও অনেক গুন বেড়ে যাওয়ায় দুর্নাম সহ জনসাধারণের ক্ষোভ ও হতাশার মুখে পড়তে হয়েছিলো সরকারকে। কিন্তু, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে আশা জাগানিয়া ছিলো যে, এবার জিনিসাধির দাম কমবে। বাস্তবে কিন্তু তার ভিন্নতা দেখা যাচ্ছে। তবে, তুলনা মুলক ভাবে অন্যান্য জিনিস পত্রের দাম কিছু টা স্থিতিশীল থাকলে ও বাসা/বাড়ি-ঘরে অধিক প্রয়োজনীয় বস্তু এলপি গ্যাসের দাম অনেক টা বেড়ে গিয়ে ব্যবহার করতে হিমসীম খাওয়াচ্ছে মানুষকে। গুগলে চার্জ দিয়ে দেখা যায়- বাংলাদেশে বর্তমানে ১২ কেজি এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম মার্চ ২০২৬ অনুযায়ী ১,৩৪১ টাকা (বেসরকারি) এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানির সিলিন্ডার ৭৭৬.৯৩ টাকা নির্ধারিত হয়েছে। বসুন্ধরা, ওমেরা, বেক্সিমকো সহ বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার গ্যাসের দাম সরকারি ভাবে ওই রকম নির্ধারণ করে দেয়ার কথা জানা গেলে ও বাস্তবে তার বালা-ই নেই।
বর্তমান বাজারে ১২ কেজির এলপি গ্যাসের দাম রাখা হচ্ছে- ১,৫৮০ টাকা থেকে ১,৬৮০ টাকা পর্যন্ত।
চট্টগ্রামের বিভিন্ন বাজার থেকে পাওয়া তথ্যে ওই রকম ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম রাখার কথা জানা গেছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই-সীতাকুন্ড উপজেলার কয়েকটি বাজারে সরেজমিনে ওই তথ্যের সত্যতা পাওয়া যায়। মীরসরাই উপজেলার বড় এবং পাইকারি বাজার খ্যাত বারইয়ারহাট পৌরসভা বাজারে গিয়ে একাধিক গ্যাস সিলিন্ডারের দোকানে ওই রকম দাম রাখার সত্যতা পাওয়া যায়।
মীরসরাই উপজেলার চিনকীরহাট বাজারের মোহাম্মদ আলা উদ্দিন গ্যাস সিলিন্ডার বিক্রেতা এবং সরবরাহ কারী হিসেবে দোকানে বিক্রি করা ছাড়া ও বিভিন্ন জনের বাসা/বাড়িতে গ্যাস সিলিন্ডার এর পৌঁছে দেয়।
গতকাল একাধিক ক্রেতা সাধারণ ওই আলা উদ্দিন এর কাছ থেকে ওমেরা এবং ওই ক্যাটাগরি প্রতি গ্যাস সিলিন্ডারের বোতল কিনতে গেলে ১,৬৮০ টাকা দাম হাঁকে। পরে তা ৩০ টাকা কমিয়ে ১,৬৫০ টাকা রাখে। অন্য ক্রেতা Ay Gaz (আই গ্যাস) বোতল কিনতে চাইলে দাম হাঁকে ১,৫৮০ টাকা। পরে তা থেকে ৩০ টাকা কমিয়ে রাখে ১,৫৫০ টাকা। অনুরুপ আরো কয়েকটি দোকানে ও এক- ই অবস্থা বলে পাওয়া অভিযোগে প্রকাশ।
এখন অনেকের কাছে জানার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, সরকার নির্ধারিত দাম গেলো কোথায়? আর সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর কঠোর নির্দেশনা ও বা গেলো কোথায়?
এ সব বিষয়ে স্থানীয় এমপি’র দেখভালো এবং প্রশাসনের মনিটরিং থাকার দরকার হলে ও তার কিছু-ই নেই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page