সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি গুরু দায়িত্ব কাধে নিয়েছেন বিএনপি নেতা দিদারুল আলম মিয়াজি

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম মিয়াজির ওপর গত ৫ আগষ্টের পর থেকে অনেক গুলো দায়িত্ব অর্পিত হওয়ার পর ইত্যবসরে আরো একটি বাড়তি দায়িত্ব অর্পিত হলো। আর তা হলো বারইয়ারহাট পৌরসভাস্থ বি এম হাসপাতাল (প্রাইভেট) এর চেয়ারম্যান। ২৮ মার্চ ( শনিবার) অত্র হাসপাতালের পরিচালক মন্ডলীর এক সভায শেষে সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান মনোনীত করা হয়।
এর বাইরের অর্পিত দায়িত্ব গুলোর মধ্যে সর্বাল্লেখযোগ্য- বারইয়ারহাট কলেজ গভর্ণিং বডি, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় সহ আরো ক’টি।
বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনামলে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শিক রাজপথের পরিক্ষিত সৈনিক হিসেবে দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সর্বমহলের সর্বাধিক পরিচিত। এবং হামলা-মামলা এবং অত্যাচার-নির্যাতনের এক কিংবদন্তী হিসেবে ও গ্রহনযোগ্যতা রয়েছে তার সবার কাছে।
আর সে কারণে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকে দফায় দফায় বিরল সম্মানে ভূষিত হয় সে।
মুলত: উক্ত দিদারুল আলম মিয়াজি বারইয়ারহাট পৌরসভা বিএনপি নেতা হলে ও সমগ্র উপজেলা ব্যাপী দলের সাধারণ নেতা-কর্মীদের প্রাণষ্পন্দন বললে ও কটুক্তি হওয়ার কথা নয়। গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে তাকে দলীয় ভাবে ধানের শীষ প্রতীক সমেতো মনোনীত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া হয়েছিলো। কিন্তু, এক তরফা ও পেশী শক্তি বলীয় উক্ত নির্বাচনে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া হয়নি তৎসময়ের ক্ষমতাসীন দল।
আগামী পৌরসভা নির্বাচনে ও তাকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় ভাবে মনোনয়ন দিতে পারে বলে আভাস পাওয়া গেছে।
অনেক গুলো দায়িত্বের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব তার ওপর অর্পিত হওয়ায় তার সতীর্থরা বেজায় খুশি।
বিএনপি নেতা দিদারুল আলম মিয়াজি তার ওপর অর্পিত দায়িত্ব গুলো সু’চারু রুপে পালন করে যেতে দলীয় নেতা-কর্মী সহ সর্ব শ্রেনী ও পেশার সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page