সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু ।

উত্তর চট্টগ্রাম মীরসরাইয়ের কামরুল চৌধুরী বিএম হাসপাতালের ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের অনেক আলোচিত- সমালোচিত তর্কিত- বিতর্কিত এবং বিগত সময়ের সামাজিক ও রাজনৈতিক সহ বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রকাতারের অতি পরিচিত মুখ সাবেক কাস্টমস কর্মকর্তা উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাসিন্দা কামরুল ইসলাম চৌধুরী বারইয়ারহাট পৌরসভাস্থ বি এম হাসপাতালের ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন।
সূত্র মতে- একাধারে তিনি বারইয়ারহাট পৌরসভা বাজারস্থ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, বিএম হাসপাতালের শেয়ার হোল্ডার/পরিচালক এবং চট্টগ্রাম শহরের রিয়াজ উদ্দিন বাজারস্থ ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্ণধার সহ আরো একাধিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন।
এ ছাড়া-বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার- ই এলাকার অধিবাসী, মীরসরাইয়ের এমপি এবং তৎ সরকারের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরবর্তীতে তার পুত্র মাহবুবুর রহমান রুহেল এমপি, তার ইউনিয়নের আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সহ অন্যান্য ক্ষমতাধর আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কয়ায়িত ব্যাক্তি হিসেবে ও তার যথেষ্ট পরিচিতি রয়েছে। এ ছাড়া উক্ত কামরুল ইসলাম চৌধুরী চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশনের প্রভাব প্রতিপত্তিশালী একজন নেতা হিসেবে ও আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু টা বেকায়দায় থাকলে ও জ্ঞান বুদ্ধি খরচ করে অন্তর্বর্তী কালীন সরকারের সময়ে অনেক টা পিছন থেকে সামনে চলে আসেন।
এর পর বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিএনপি’র কতিপয় নেতা নামধারীদের সাথে বিশেষ একটা সখ্যতা গড়ে তুলে অতিতকে ডেকে দিয়ে তিনি তার আসন পাকাপোক্ত করে নিতে পেরেছেন বলে অবস্থাদৃষ্টে তা-ই মনে হওয়ার কথা!
গতকাল তিনি তার শেয়ার সোল্ডারিং ব্যবসা প্রতিষ্ঠান বারইয়ারহাট পৌরসভাস্থ বিএম হাসপাতালের ভাইস চেয়ারম্যান এর চেয়ার পাকাপোক্ত করে নিতে পেরে তৃপ্তির ঢেকুর তোলার মতো অবস্থার কারিশমা দেখিয়েছেন। বিগত সময়ের মতো যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে তিনি যে ভাবে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান হয়ে গিয়েছিলেন ঠিক সে ভাবেই বিএম হাসপাতালের পরিচালক হিসেবে থাকার সাথে চেয়ারম্যান এর পদ টা ও যুক্ত করে নিতে পারতেন।
চেয়ারম্যান হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যাক্তি কামরুল ইসলাম চৌধুরী সিনিয়রিটির সমাধি রচনা করে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় না থাকার সুবাদে ভাইস চেয়ারম্যান হওয়াটা ও কম কিসের?
বিগত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্পর্কে তার রাজনৈতিক সম্পৃত্ততআর বিষয়ে অনেকের কাছ থেকে অনেক কিছু শোনা-জানা গেলে ও কিন্তু তিনি বরাবরের মতো-ই বলে থাকেন- তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কোনো পদ-পদবীতে নেই।
তবে, তিনি সামাজিক বিভিন্ন কর্মকআন্ডের সাথে অতিত সময়ে জড়িত থাকলে ও কিন্তু এখন তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন! আগের মতো তিনি তেমন একটা কোনো প্রোগ্রামে ও যান না। তার এমন কথার সত্যতা কতোটুকু তা জানা না গেলেও সাম্প্রতিক সময়ে আগের মতো-ই তাকে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায়। অবশ্য, আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর কিছু দিন ঠিক- ই তাকে তেমন একটা দেখা যেতো না। কিন্তু, এখন তাকে আগের মতো-ই দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম সহ আগের মতো বিভিন্ন কর্মকান্ডে। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় ও নেই এবং সাংগঠনিক ভাবে ও কারো তেমন একটা উপস্থিতি নেই। আর সেই সুবাদে তিনি কি লেজ গুটিয়ে থাকবেন? নিশ্চয়ই না। ফলে, এখন তিনি কতিপয় বিএনপি এবং জামায়াতের নেতাদের সাথে ভালো সখ্যতা গড়ে তুলে পূর্বেকার মতো-ই সোৎসাহে চালিয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য সহ নানাবিধ: কর্মকান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page