এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা এলাকার হাজারো নেতা-কর্মীদের প্রাণষ্পন্দন খ্যাত পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির সাথে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তারের একটি বিতর্কিত ছবি কে বা কারা ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পোষ্ট দেয়ায় সমগ্র মীরসরাই ব্যাপী দলীয় নেতা+কর্মী সহ সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আর এতে নিন্দা-ধিক্কারের ঝড় বইয়ে চলছে তীব্র গতিতে।দলীয় নেতা-কর্মীদের পক্ষে বলা হচ্ছে- এ আই (A I) প্রযুক্তির মাধ্যমে দুই সম্মানিত ব্যাক্তির সম্মান হানি করার মানসে ওই ছবি টা পোষ্ট করা হয়েছে। তারা দাবি করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সুমাইয়া আক্তার যেমনি একজন সম্মানিত মহিলা ঠিক তেমনি বারইয়ারহাট পৌরসভার সম্ভাব্য মেয়র ও বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি’র পৌরসভার আহবায়ক দিদারুল আলম মিয়াজি ও একজন সম্মানিত পুরুষ।
যে বা যারা তাদের সম্মান হানি করার মানসে এমন জঘন্য কর্মে লিপ্ত রয়েছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির অসংখ্য নেতা কর্মীরা।
তবে, কেউ কেউ এ ও বলছেন-বিএনপি’র সম্মানিত নেতা দিদারুল আলম মিয়াজির হিতাকাঙ্ক্ষীর কিন্তু অভাব নেই! আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এর প্রতিবাদ স্বরূপ নিজেদেরকে জাহির করার মানসে লিখে তৃপ্তির ঢেকুর তুললে ও কিন্তু এখনো প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা নেয়ার প্রেক্ষিতে মামলা করার হিতাকাঙ্ক্ষীর অভাব রয়েছে!!
বিষয়টি সম্পর্কে দিদারুল আলম মিয়াজির সাথে যোগাযোগ করে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।