সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

রাহুলের স্মৃতি রাখতে রুম থেকে কিছুই সরায়নি হোটেল কর্তৃপক্ষ

ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার বিনোদন অঙ্গনে। প্রিয় অভিনেতার শেষ স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে তালসারির যে হোটেলে তিনি অবস্থান করছিলেন, সেই ‘৪০০৫’ নম্বর কক্ষটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
জানা গেছে, রাহুল যে কক্ষটিতে ছিলেন, সেখানে এখনও তার ব্যবহৃত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার থেকে শুরু করে ব্যবহৃত চায়ের কাপ ও টি-ব্যাগ, সবই আগের মতো রাখা হয়েছে।
হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন এবং খাবারের বিষয়ে ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করতেন।

মৃত্যুর আগেরাহুল তার কাছে খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি পরের বার এলে মাছ খাওয়ার আবদারও করে রেখেছিলেন এই অভিনেতা।
এদিকে রাহুলের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের সহকর্মী ও নির্মাতারা। বাংলাদেশের তারকাদের মধ্যেও বইছে শোক।

রাহুলের ব্যক্তিগত গাড়ির চালক বাবলু দাস জানান, সমুদ্রের গভীরতা ও জোয়ারের তীব্রতা বুঝে ওঠার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়। কোনোভাবেই তাকে বাঁচানোর সুযোগ পাননি তারা। ফাঁকা গাড়ি নিয়ে এখন কলকাতায় ফিরতে হচ্ছে তাকে, যে গাড়িতে লেখা রয়েছে প্রিয় অভিনেতার নাম।
উল্লেখ্য, গত রোববার তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। এরপর সোমবার ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও লেখনীর মাধ্যমে ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page