মোঃ আব্দুল বাতেন বাচ্চু,নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে ডিবিএল (DBL) ফ্যাক্টরির ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে চাঁ/দা দাবি ও হামলার ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন দুলাল মিয়া
মাহবুব আলম সহ আরো, রবিন, শাহিন, নয়ন
জানা যায়, নয়নপুর নতুন বাজার এলাকায় ভুক্তভোগীদের পথরোধ করে ৫ লাখ টাকা চাঁ/দা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালানো হয় এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে শ্রীপুর মডেল থানার পুলিশের অভিযানে আসামিদের গ্রেফতার করা হয় এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে।
এলাকাবাসীর দাবি—দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।