সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

গাইবান্ধায় পাত্রী পক্ষের পছন্দ না হওয়ায় যুবকের আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পাত্রী পক্ষের অপছন্দে মানসিকভাবে ভেঙে পড়ে সুজন মিয়া  নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার  রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি, সুজন মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করছিলেন। পরিবারের পক্ষ থেকে একাধিকবার পাত্রী দেখা হলেও বিভিন্ন কারণে কনেপক্ষ তাকে পছন্দ করেনি। বিষয়টি তাকে গভীরভাবে আঘাত করে এবং ধীরে ধীরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে সুজনের মাথার বড় চুল নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তাদের সঙ্গে কয়েকদিন ধরে কথা বন্ধ ছিল।

শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় সুজন। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।

সুজনের দাদা কাবেল সরকার মোবাইল ফোনে বলেন, অনেকদিন থেকেই আমার ভাতিজার ছেলে সুজন বিয়ে করতে চায়। আমরাও অনেক কনে দেখিছি। কিন্তু কনে পক্ষের লোকজন সুজনকে দেখে পছন্দ করে না। এর মধ্যেই গতকাল রাতেই সে আত্মহত্যা করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page