এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যা রাতের দিকে শহরের বাকলিয়া থানার মিয়া খান নগরস্থ ময়দার মিল এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত: হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এতে অন্তত: ৬ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশের তাৎক্ষনিক অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তবে, কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।