বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

এম, কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম বলেছেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন। সুতরাং, তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলা ও ঠিক নয়।
১৪ এপ্রিল (মঙ্গলবার) এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর তার বাসায় যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পর বিভিন্ন ভাবে তাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের দোসর বলায় তিনি এমন মন্তব্য করেন।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মনজুর আলম বলেন, আমি আওয়ামী লীগ করি না। আমার নামে কোনো মামলাও নেই। আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হলাম?
তিনি জানান, চট্টগ্রামে একটি কর্মসূচিতে অংশ নিতে এসে হাসনাত আব্দুল্লাহ তাকে ফোন দেন এবং তার বাসায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে তিনি দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানান। বিকেল তিনটার দিকে হাসনাত তার বাসায় আসেন এবং কিছু সময় অবস্থান করেন।

এর-ই ফাঁকে একটি মহল বিশেষের ইন্ধনে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াস চালানোর চেষ্টা করে বলে ও তিনি অভিযোগ করেন।
মনজুর আলম বলেন, হাসনাত বাসায় আসার কিছুক্ষণ পর কিছু স্থানীয় ছেলে বাইরে জড় হয়। পরে হাসনাত আব্দুল্লাহ নিজেই বাইরে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং সন্ধ্যার দিকে চলে ও যান।

অথচ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিলকে তাল বানিয়ে তা বিভিন্ন ভাবে ছড়িয়ে দেয়া হয়! এমনকি ভিডিওতে দেখা যায়, বাসার সামনে জড় হওয়া কিছু যুবক নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন। তাদের কেউ কেউ মনজুর আলমকে আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন এবং কেনো ওই বাসায় গিয়েছেন, তা জানতে চান।

এ বিষয়ে মনজুর আলম বলেন, আমি তো বিএনপি’র মেয়র ছিলাম। আমি কী আওয়ামী লীগে যোগ দিছিলাম না কি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না। আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে ও দাবি করেন তিনি।
তিনি বলেন, এখানে যারা এসেছিলেন সবাই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তাদের সবার বাসা আশপাশের এলাকায় বলে ও দাবি করেন মনজুর আলম।

তিনি জানান, ২০১৫ সালের নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এখন তিনি সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত।
তিনি কী আগামীতে এনসিপির হয়ে মেয়র নির্বাচন করতে চান? এমন প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, মানুষ এটা নিয়ে কানাঘুষা করছে। আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করবো।

নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহর সাথে তার কোনো কথা ও হয়নি বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, বিগত ২০১০ সালে বিএনপি’র সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন মনজুর আলম এবং ২০১৫ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page