এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীররসরাই উপজেলার মিঠাছড়া বাজারের এক মুরগি ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৩ লাখ ৪ হাজার ২ শতো টাকা ও ৪ টি মোবাইল লুটে নিয়ে আরো বেশি টাকা আদায় করার মানসে থাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা রিয়াজ এবং বর্তমানে সেনা সদস্য নাহিদ নামে ২ জনকে গ্রেপ্তার করা হলে ও পালিয়ে যাওয়ার তাদের সহযোগী অপর ৪ জনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তার হওয়া নাহিদ একজন সেনা বাহিনীর সদস্য ও মুরগির ফার্মের মালিক। গ্রেপ্তার হওয়া অপরজন রিয়াজ তার সহযোগী এবং মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক এ্যাকটিভ সদস্য বলে জানা গেছে। পালিয়ে যাওয়া অপর ৪ জন ও ছাত্রলীগ এবং জামায়াত-শিবিরের রাজনীতির সাথে যুক্ত বলে সূত্র জানায়।
ঘটনার সাথে সম্পৃক্ত ২ জন গ্রেপ্তার হলে ও তাদের সহযোগী বাকি আরো ৪ জন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করছেন ঘটনার শিকার মুরগি ব্যবসায়ি ও থানায় দায়েরকৃত মামলার বাদি কামরুল হোসেন।
একেকজনের একেক ভাস্যে ভাষ্যমতে ঘটনার একেক রকম তথ্য পাওয়া গেছে
একটি সূত্র জানায়, গতকাল গভীর রাতে মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া বাজারের মুরগি ব্যবসায়িকে বাজার থেকে তুলে নিয়ে বাজারের অদুরে কামার গ্রামের নিয়ে একটি চিহ্নিত অপহরণকারী/ মুক্তিপণ আদায়কারী, চাঁদাবাজ-সন্ত্রাসী চক্র দুই মুরগি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা নগদ ৩ লাখ ৪ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন লুটে নিয়ে যায়।
আবার আরেকটি সূত্র জানায়, মুরগি ব্যবসায়ীর দোকান থেকে নগদ ৩ লাখ ৪ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন লুটে নিয়ে আরো বেশি টাকা আদায় করার হীন মানসে অপহরণ করে উক্ত কামার গ্রামের নির্জন স্থানে নিয়ে যায়।সূত্র জানায়, ঘটনার মূল হোতা মুরগির খামারের মালিক সাবেক সেনা সদস্য নাহিদ হোসাইন বাবু ও অবৈধ অ/স্ত্র ব্যবসায়ী ২০২২ সালের অস্ত্র মামলার আসামি মিঠাছড়ার রিয়াজকে মীরসরাই থানা পুলিশ গ্রেপ্তার করলে ও তাদের সহযোগী অপর ৪ জন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
ঘটনার বিষয় নিয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন আপডেট দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অনেককে বলতে শোনা যাচ্ছে- ইচ্ছে করলে পুলিশ যে কোনো কিছুর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন।