বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

গাজীপুর প্রতিনিধি :

টাঙ্গাইলে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গাজীপুরে এক সংক্ষিপ্ত কিন্তু স্মরণীয় যাত্রাবিরতি করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলা নববর্ষের এই বিশেষ মুহূর্তে তাকে শুভেচ্ছা জানাতে রাজপথে নেমে আসে হাজারো নেতাকর্মী, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রী গাজীপুরে পৌঁছালে পুরো এলাকায় আনন্দঘন আবহ বিরাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী পুষ্পস্তবক ও স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম হজরত আলী আকন্দ এবং গাজীপুর মহানগরের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বিশ্ব।

শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় নেত্রী দিলারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এ রাজনৈতিক ঐক্যের মূল লক্ষ্য।

দিলারার সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে শৃঙ্খলাপূর্ণ ও বিশাল জনসমাগম লক্ষ্য করা যায়। জেলা ও মহানগরীর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা এক বর্ণিল জনপদে রূপ নেয়।

শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page