সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি জানান, গত এক মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং দেশের বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, “সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ রক্ষা করা পুলিশের দায়িত্ব। হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি এ সফল অভিযানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান। বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর নেতৃত্বে পরিচালিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, হারানো মোবাইল ফিরে পাবেন—এমন আশা তারা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং উদ্ধার হওয়া মোবাইলের মালিকরা।

অনুষ্ঠান শেষে মোবাইল ফোনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ জনমনে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page