রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

বাফুফের নতুন সভাপতিকে বিসিবির শুভেচ্ছা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। গতকালের নির্বাচনে তিনি ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মোটে ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন এই নির্বাচনে।
দেশের ফুটবলাঙ্গনের নতুন প্রধান নির্বাচিত হওয়ার পরদিন আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাবিথ আউয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন।

সেখানে ফারুক বলেন, ‘আমি তাবিথ মোহাম্মদ আউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ফুটবলের জন্য এটা একটি স্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি, তাবিথের নিবেদন ও ভিশন খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

‘বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বে বিশ্বাস করে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page