শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামে প্রতিবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বিশমাইল কর্মচারী খেলার মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সোহেল আহমেদ,, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সোবহান
মোঃ আনোয়ার হোসেন (রানা মেম্বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম।

প্রধান অতিথির বক্তব্য:
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন,
“ক্রীড়া শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক বিকাশ ও কর্মদক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে পারেন। একটি সুস্থ ও প্রাণবন্ত কর্মপরিবেশ গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার একটি বৃহৎ পরিবার। এখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্মান বজায় থাকলেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এই ক্রীড়া প্রতিযোগিতা সেই বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।”
দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page