মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকা‌রের গ‌ঠিত সংস্কার কমিশন চাই‌লে কারিগরি সহায়তা দি‌তে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।বুধবার (৩০ অ‌ক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সংস্কার কমিশনগুলোর প্রধানদের বৈঠক হয়।

বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান এক‌টি গণমাধ্যমকে ব‌লেন, যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, তারা তা দিতে রাজি আছে। এ ছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের কথা উঠে এসেছে। ধর্ম-বর্ণ-লিঙ্গ-জাতিগতসহ অন্যান্য বৈচিত্র্য নির্বিশেষে সম-অধিকারভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথে বহুমুখী ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে আলোচনা হয়েছে।

দুই দিনের সফরে গত সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সফরের দ্বিতীয় দিন আজ বুধবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং বা‌ণিজ্য উপ‌দেষ্টার স‌ঙ্গে বৈঠক কর‌বেন তিনি।

সব আনুষ্ঠা‌নিকতা শেষে আজ ঢাকা ছেড়ে যাবেন ফলকার টুর্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page