রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

লিটনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন নাসির

গেল কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্বের দায়িত্ব পান লিটন দাস। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। লিটনের অধিনায়কত্ব পাওয়ার পর আজ প্রথম সফরে যাচ্ছে টাইগাররা।
নতুন অধিনায়ক লিটনকে নিয়ে বেশ আশাবাদী ক্রিকেট ভক্তরা। ব্যতিক্রম না তার একসময়ের সতীর্থ নাসির হোসেন। লিটনের সতীর্থ নাসির হোসেন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘যদি নিজের খেলাটা খেলে তাহলে ভালো খেলে ওর (লিটন) কাছে ব্যক্তিগত আমার অনেক চাওয়া রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি ও যে ধরণের প্লেয়ার। জাতীয় দলকে আরো অনেক কিছু দেওয়ার আছে ওর।’

সহ-অধিনায়ক শেখ মেহেদীকে নিয়েও নাসির বেশ আশাবাদী। তবে সেজন্য তাকে দীর্ঘ সময়ের জন্য এই পদে দেখতে চান জাতীয় দলের একসময়ের নিয়মিত এই মুখ।
নাসিরের ভাষ্য, ‘শেখ মেহেদী অনেক টেলেন্টেড একটা খেলোয়াড়। আমার কাছে মনে হয় যদি ক্যাপ্টেন্সি আমি জানিনা, ভাইস ক্যাপ্টেন হয়েছে। আমার কাছে মনে হয় যদি দিয়ে থাকে তাহলে যেন লম্বা সময়ের জন্য দেয়। এমন না হয় যে একটা বা দুইটা সিরিজ পরে পরিবর্তন করে দেয়। আমার কাছে মনে হয় যদি সে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করে ওর জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে।’

দেশের ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিয়ে অনুযোগও ছিল নাসিরের কণ্ঠে, ‘ইন্ডিয়ার একটা স্কুলেরও যে সুযোগ সুবিধা রয়েছে, আমাদের জাতীয় দলের সেটি নেই। সে অনুযায়ী বলবো যে বাংলাদেশ ভালো খেলে, তবে আরো ভালো খেলার সুযোগ ছিল। ভালো খেলতে পারতো আশা করি, সব সময় যেন ভালো খেলুক দেশের জন্য সুনাম বয়ে আনুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page