বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী সারিকা

শোবিজ অঙ্গনে বেশ লম্বা সময়ের ক্যারিয়ার মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের। নন্দিত এই তারকার অভিনয়শৈলির পাশাপাশি তার রূপ-গুণে মুগ্ধ দর্শক। কিন্তু হঠাতই এই অভিনেত্রীর বিরুদ্ধে শোনা গেল পরকীয়ার গুঞ্জন, যা নিয়ে শোরগোল সারিকার ভক্তমহলে।

মিডিয়াপাড়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সারিকা সাবরিনের দাম্পত্য জীবন নাকি আর ঠিকঠাক নেই। দ্বিতীয় স্বামী রাহীর সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন সারিকা- এমনটাও রটেছিল। এবার শোনা যাচ্ছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা; যে কারণে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন অভিনেত্রী।

স্বামীর সঙ্গে সারিকার দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনে নাকি রয়েছে গুলশানের এক ক্যামিক্যাল ব্যবাসায়ী। আর তার সঙ্গেই পরকীয়ায় জড়িয়েছেন সারিকা, এমনই গুঞ্জন। বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক মুঠোবার্তায় সারিকা সাবরিন বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছরে আমরা একরাতও আলাদা থাকিনি, এটাই হচ্ছে বাস্তবতা। অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা বা কিংবা ন্যাচারাল ১৯-২০ যেমন ঝগড়া হয়, ওটাই হয়েছে। সেটা তাও আমরা বহু আগে ফেলে আসছি।
বিচ্ছেদ-পরকীয়ার মতো খবর অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা কোত্থেকে আসছে, কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম। গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে, সেটাই আরকি প্রশ্ন। আমি আমার স্বামী-সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে যেয়েই এ খবরটি পেলাম।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page