বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে আজ রোববার ভোরে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রার সময় দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন, যার মধ্যে ছয়জন যাত্রী এবং একজন পাইলট রয়েছেন। দুর্ঘটনায় সাতজনই নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

এএনআই জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। যাত্রীদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু ছিল। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, ঘটনাস্থলে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF), স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা দ্রুত পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, “ঘটনার খবর পেয়েই আমরা তৎপর হয়েছি। উদ্ধার কাজ জোরদার করা হয়েছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হবে।”

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএনআই জানিয়েছে, হেলিকপ্টারটি রাজ্যের গৌরীকুণ্ড এলাকায় নিখোঁজ হয়েছিল।

হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি জঙ্গলে বিধ্বস্ত হয় এবং সাতজন নিহত হন। মাত্র ১০ মিনিটের যাত্রার সময়, হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয়রা তাদের গবাদি পশুর জন্য চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হেলিকপ্টারটি জঙ্গলে পরে থাকতে দেখেন। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর দল ঘটনাস্থলের দিকে রওনা হয়। উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং নিহত বা আহতদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় সরকারও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page