বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ইরানের জন্য অপেক্ষা করছে বড় ট্র্যাজেডি, হুঁশিয়ারি ট্রাম্পের

শান্তি না এলে ইরানের জন্য বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের হাতে এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে বলেও ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি।
ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন। রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানকে সতর্ক করে বলেন, “এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি নেমে আসবে যা গত আট দিনে দেখা ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ হবে।”
তিনি বলেন, “মনে রাখবেন, আমাদের সামনে এখনও অনেক লক্ষ্যবস্তু রয়েছে।”

ট্রাম্প জানান, “আজ রাতে আমরা যে হামলা চালিয়েছি তা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করব— নিখুঁতভাবে, দ্রুতগতিতে ও দক্ষতার সঙ্গে। এদের অনেককেই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব।”
ট্রাম্প আরও দাবি করেন, বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যারা এমন অভিযান চালাতে পারত, যেমনটি আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন আগামীকাল সকাল ৮টায় (পেন্টাগনে) একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে এই হামলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরা হবে।
ভাষণের শেষ দিকে ট্রাম্প বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সৃষ্টিকর্তাকে। আমি শুধু বলতে চাই— আমরা তোমায় ভালোবাসি, সৃষ্টিকর্তা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page