বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ইরান আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তেহরানে ড্রোন ভূপাতিত

মধ্যপ্রাচ্যে ফের চরম উত্তেজনা। ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জানানো হয়েছে, আকাশসীমায় আসা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ইসরায়েলজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সক্রিয় রয়েছে এবং সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার আশঙ্কায় দেশব্যাপী নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এদিকে টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে তেহরান থেকেও এসেছে গুরুত্বপূর্ণ খবর। রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের ঠিক আগে ইসরায়েলের একটি নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইরানের বিমান বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই ড্রোনটি ইরানি সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি চালাচ্ছিল।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে এই সাম্প্রতিক ঘটনার পর। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page