বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইউএসজিএস-এর প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি দাভাও অক্সিডেন্টাল প্রদেশের নিকটতম এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গভীরে আঘাত হেনেছে।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। তবে এর মধ্যে বেশিরভাগই খুব বেশি শক্তিশালী হয় না।
এর আগে গত ২৪ জুন দক্ষিণ ফিলিপাইনে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পের খবর পাওয়া যায়। তবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page