বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

‘কালা জাহাঙ্গীর’ হতে পারেন শাকিব খান

বিগত দুই বছর ধরে বাণিজ্যিক সিনেমায় বেশ ভালো করছেন শাকিব খান। ‘তাণ্ডব’, ‘তুফান’, ‘বরবাদ’ দিয়ে পর্দা কাঁপিয়েছেন তিনি।
তারই ধারাবাহিকতায় এবার নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিত ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে দেখা যেতে পারে ঢালিউড মেগাস্টারকে।

জানা গেছে, ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায়। তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প লিখেছেন লেখক ও চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন।

প্রথমদিকে শোনা গিয়েছিল, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ অথবা মোশাররফ করিম। তবে পরিচালক তখন সে গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি।
বছর না ঘুরতেই নির্মাতা আনলেন বড়সড় চমক।সিনেমার মূল চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক চূড়ান্তসহ অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

প্রতীক্ষিত সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী সময় ধরেই শাকিব খানকে যুক্ত করা হয়েছে প্রজেক্টে।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে আরও অভিনয় করবেন অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম। যদিও শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page