বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘রামায়ণ’

বলিউডে শুরু হতে চলেছে এক নতুন মহাযুদ্ধ; অর্থাৎ আসছে নতুন সিনেমা ‘রামায়ণ’। শুধু তাই নয়, নিতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমাটি হতে যাচ্ছে একটি মেগাপ্রজেক্টও; যা দুই পর্বে বিভক্ত। সিনেমাটিতে রয়েছেন বলিউডের রণবীর কাপুর ও দক্ষিণের যশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, রাম-রাবণের ঘটনা পর্দায় আনতে খরচ হচ্ছে ব্যাপক! শুধু প্রথম পর্বের নির্মাণেই ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি, যেখানে বিশালাকৃতির সেট, চোখ ধাঁধানো ভিএফএক্স আর পৌরাণিক চরিত্রের বিস্তৃত জগৎ রচিত হচ্ছে।

এরপর দ্বিতীয় ভাগে অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য আরও ৭০০ কোটি খরচ করা হবে—যেখানে থাকবে ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স। বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে তৈরি এই সিনেমার মোট বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি রুপি; যা হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।
তবে প্রযোজক নমিত মালহোত্রা পুরো প্রজেক্টই দেখছেন একটি সামগ্রিক একটি বিনিয়োগ হিসেবে।
কেন এত বড় ঝুঁকি নিলেন প্রযোজক? ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ছবি নির্মাতা নমিত মালহোত্রার কাছে রামায়ণ কোনো সিনেমা নয়, ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য অর্থাৎ মিশন। তাই আন্তর্জাতিক দর্শকের আকৃষ্ট করতে হলে ছবির মাত্রা হোক কিংবা ভিজ্যুয়াল— কোনো ক্ষেত্রেই আপস করেননি। এবং প্রযোজকের দৃঢ় বিশ্বাস তিনি এই ছবির থেকে আর্থিক লাভও করবেন।

প্রসঙ্গত, রামায়ণ ছবিতে রণবীর কাপুরে রয়েছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন হনুমান। ‘রামায়ণ’– এর প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে এবং ‘রামায়ণ দ্বিতীয় ভাগ আসবে দীপাবলি ২০২৭-এ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page