বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

যে কারণে চুম্বন দৃশ্যকে ‘না’ বলেন সালমান খান

বলিউডে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজ করছেন সালমান খান। একের পর এক রোম্যান্টিক চরিত্রে দর্শকের মন জিতে নিয়েছেন। তবু এখনও পর্যন্ত তার সিনেমায় নেই ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্য। বলা বাহুল্য, সালমানের ক্যারিয়ারে যেন ‘নো কিসিং পলিসি’ এক স্বঘোষিত সিদ্ধান্ত।

বলিউডের অন্দরে শোনা যায়, সালমান যেকোনো নবাগতের জীবন গড়ে দিতে পারেন ইন্ডাস্ট্রিতে; আবার চাইলে কারও ক্যারিয়ারও ধ্বংস করে দিতে পারেন।

যেমন সালমান বলিউডকে দিয়েছেন বেশ কিছু নায়িকা- তাদের মধ্যে ক্যাটরিনা কাইফ অন্যতম। তার প্রেম জীবন নিয়েও রয়েছে বিস্তর চর্চা।

এখন পর্যন্ত ছয়টি সম্পর্কের কথা স্বীকার করেছেন সালমান। সংগীত বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনার নামও রয়েছে তালিকায়। যদিও কারও সঙ্গে ঘর বাঁধা হয়নি তার; তাই প্রায় ষাট বছরের সালমান এখনও বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত পুরুষ!
বলা যায়, অনুরাগীদের কাছে সালমান খান মোটেই নারীঘেষা কেউ নন। পর্দায়ও তার প্রেমিক ভাবমূর্তিও তাই বলে। কারণ, একের পর এক প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন, অথচ নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চান না; যেহেতু তার ছবিতে নো কিসিং পলিসি’ বহাল।

কেন পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে আপত্তি, তার কারণ জানালেন ভাই আরবাজ খান। এক কমেডি শো এর মঞ্চে এ প্রসঙ্গ উঠতেই সালমানের সামনেই তার ভাই আরবাজ বলেন, ‘আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!’

ভাইয়ের মুখ থেকে এ কথা শুনে রীতিমতো লজ্জাও পেয়ে যান সালমান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page