বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ইউটিউবে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার দীর্ঘ আড়াই বছর পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তি পেয়েছে।
আসন্ন ঈদুল আজহার রাতে একসঙ্গে নতুন ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর যাত্রা। তবে শুরুতে ব্যাচেলর পয়েন্ট দেখতে হয় বঙ্গ অ্যাপে। সেটাও ৪০ টাকা খরচ করে।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পরিচালক জানান যে, ইউটিউবে ফ্রিতে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে।
কাজল আরিফিন অমি লিখেছেন, ‘প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে আপনাদের বিনোদন দিতে “Boom Films” ইউটিউব চ্যানেল নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।’

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page