রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

বাংলাদেশকে হারিয়ে যা বললেন আফগান অধিনায়ক

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। শারজাতে অল্প পুঁজি নিয়েও বোলারদের দক্ষতায় বড় জয় পেয়েছে তারা। আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলছেন, বোলারদের ওপর আস্থা ছিল তার সেটারই প্রতিদান দিয়েছেন তারা।
গতকাল বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন গাজনাফার।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে আফগানিস্তান অধিনায়ক বলেন, ‘দলের পারফরম্যান্স নিয়ে অনেক খুশি। আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমার বিশ্বাস ছিল এটা যথেষ্ট। আমরা ৫ উইকেট হারিয়েছিলাম কিন্তু নবি উইকেটে আসার পর সে ইতিবাচক ব্যাটিং করেছে। আমরা বলছিলাম যে ২২০ রান ভালো স্কোর হবে।’

৬ উইকেট নিয়ে বাংলাদেশকে হারানো গাজানফারের প্রশংসায় শাহিদি বলেন, ‘স্পিনাররা বেশ ভালো বোলিং করেছে। সে (গাজনাফার) একটা স্পেশাল ট্যালেন্ট।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page