বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

বাবা অপূর্বকে জড়িয়ে ধরে খুশিতে কাঁদল ছেলে আয়াশ 

ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ‘বড় ছেলে’ নাটকটির জন্য দর্শকদের মাঝে বেশি পরিচিত। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি ১ মিনিটি ৫৫ সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি।

শেয়ার করা ভিডিওতে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
যেখানে দেখা যায়, আমেরিকা থেকে ফিরে ছেলে আয়াশের রুমে যাবার পরে বেলকনির পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেয়। এরপর বাবাকে জড়িয়ে ধরে আয়াশ কান্না করে।

পোস্টের কমেন্ট বক্সে প্রবীন অভিনেতা আজম খান লিখেছেন, ‘অসাধারণ একটা মুহূর্ত, মায়া আর ভালোবাসার।’ আরেক নেটিজেন বলেন, ‘পৃথিবীর সেরা আলিঙ্গন হচ্ছে বাবা মাকে জড়িয়ে ধরা এর চেয়ে সুন্দর মুহূর্ত সুন্দর অনুভূতি আর কিছুই হতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page