বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

পরীমণির মেয়ে আইসিউতে, ছেলে ও নায়িকার ১০৩ ডিগ্রি জ্বর

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিউতে রাখা হয়েছে।
পাশাপাশি জ্বরাক্রান্ত হয়েছে তার শাহীম মুহাম্মদ পূণ্য ও পরীমণি নিজেই। তিনজনই বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।
গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি।
ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে, সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন।
পরীমনির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়।

এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page