বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

অর্জুন কাপুর ইনস্টাগ্রামে কেন কমেন্ট সেকশন বন্ধ করলেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মিমের কারণে বলিউড অভিনেতা অর্জুন কাপুর তার ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করেছেন। হঠাৎ করে একটি ভিডিও ক্লিপ থেকে তৈরি হওয়া মিম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির প্রেস ইভেন্ট থেকে। সেই অনুষ্ঠানের মাত্র পাঁচ সেকেন্ডের একটি ক্লিপ সম্প্রতি আবার নতুন করে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, অর্জুন কাপুর শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রয়েছেন।

মিম নির্মাতারা এই ক্লিপের সঙ্গে ‘দাদা সাধু হোক আন্ডারওয়ার্ল্ড’ ট্র্যাকটি জুড়ে দিয়ে নতুন করে তৈরি করেন একটি প্যারোডি ভিডিও। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবং অর্জুন কাপুরকে নিয়ে শুরু হয় নানা ধরনের উপহাস ও ট্রোল। এই ভিডিওটি ‘অর্জুন কাপুর মেম গান’ নামেই বেশি পরিচিত।
শুধু এই একটি ঘটনাই নয়, এর আগেও অর্জুন কাপুর ট্রলের শিকার হয়েছেন। লন্ডনে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই ছবিগুলোতে মোহিত মারওয়াহ, ডিজাইনার অর্পিতা মেহেতা, কুনাল রাওয়াল এবং বোন সোনম কাপুরও ছিলেন।
সেই সময়ও সেই ছবিগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং ট্রোল করা হয়েছিল তাকে। বারবার এই ধরনের উপহাসের শিকার হওয়ায় অবশেষে তিনি তার ইনস্টাগ্রাম কমেন্ট সেকশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, অর্জুন কাপুরকে শেষ দেখা গিয়েছিল ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন রকুল প্রীত সিং এবং ভূমি পেডনেকর। গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page