বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই দর্শক-ভক্তদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে দেব-শুভশ্রীর ‘দেশু’ জুটি। গত ১৪ অগস্ট মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে।
অ্যাডভান্স বুকিং থেকেই ইঙ্গিত মেলে, দশ বছরের অপেক্ষার ফল যে দর্শককে হতাশ করবে না। এবার সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়েই দেখা গেল অন্যরকম দৃশ্য—নিজের ছবিই দেখে চোখ ভিজল দেবের।

শনিবার বিশেষ প্রদর্শনীতে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন নায়ক। শেষ দৃশ্যে শুভশ্রীর সঙ্গে নিজের নানা মুহূর্তের কোলাজ পর্দায় ভেসে ওঠতেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
টলিউড অনলাইনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, দেবের চোখ ভিজে উঠছে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। যা দেখে নেটিজেনরাও আবেগে ভেসেছেন।

প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একসময় ছিলেন সম্পর্কের সম্পর্কে। যা টলিউডের ওপেন সিক্রেট হলেও বিচ্ছেদ হয়েছিল তাদের। ‘ধূমকেতু’ সেই বিচ্ছেদের পরের ছবি। এরপর আর কোনো সিনেমা বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া।
তবে ট্রেলার লঞ্চ ইভেন্টে দর্শকদের আশা পূরণ হয়েছিল। হাসিমুখে একসঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিলেন দেব-শুভশ্রী। আবার মুক্তির আগের দিন বড়মা মন্দিরে রং মিলান্তির আচারেও ধরা দিয়েছিলেন এই জুটি। তাই দর্শকদের কাছে ‘ধূমকেতু’ শুধু একটি ছবি নয়, বরং এক দশক পর ইতিহাস গড়ার সাক্ষী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page