বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

কেন বিচ্ছেদ হয়েছিল অভিনেত্রী ইশা কোপিকর

বলিউড অভিনেত্রী ইশা কোপিকর এবং তার স্বামী টিম্মি নারংয়ের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২৩ সালে। ইশা নাকি তার মেয়ে রিয়ানাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন, তারপরই হয় বিচ্ছেদ। তিন বছর সম্পর্কে থাকার পর ২০০৯ সালে টিম্মির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইশা। প্রায় ১৪ বছর বিবাহিত জীবন কাটানোর পরে বিচ্ছেদ!
যদিও বিয়ে ভাঙার পর পরই কারণ নিয়ে সেভাবে কিছু জানাতে চাননি অভিনেত্রী। শুধু বলেছিলেন, ‘এত তাড়াতাড়ি আমার বলার কিছুই নেই। ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চাই।’ তবে বছর খানেক পর অর্থাৎ সম্প্রতি ইশা জানালেন, তিনি বিয়ে ভাঙতে চাননি। পুরোটাই স্বামীর হঠকারিতা ও দায়িত্বজ্ঞানহীনতা।

ইশা জানান, তিনি আসলে বুঝতেই পারেননি বিয়েটা কেন ভাঙল। তবে তারা মানুষ হিসেবে একে অপরের থেকে অনেকটাই আলাদা। বিচ্ছেদের সিদ্ধান্ত একেবারেই নাকি অভিনেত্রীর স্বামীর। তিনি আর পারছিলেন না বলতে গেলে। তবে বিয়ে ভাঙার কারণ হিসেবে তেমন কোনো উত্তর না মেলায় এখনও উত্তর খুঁজছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমি হয়তো ওর সঙ্গে বিয়েটা না ভাঙতেই পারতাম। সেটাই বরং আমার জন্য সহজ হত। কিন্তু এটা আমার মূল্যবোধের সঙ্গে বিপরীতধর্মী। তাই আলাদা হয়ে যাওয়াটা সমীচীন। কিছু উত্তর আমার চাই। মনে হয় এই ব্রহ্মাণ্ডই আমাকে উত্তর দেবে। একসঙ্গে থেকে প্রতিনিয়ত ঝগড়া করা আসলে অর্থহীন।’
তবে অভিনেত্রীর আক্ষেপ, মেয়ে রিয়ানার জন্য। কারণ তিনি চেয়েছিলেন ধীরে-সুস্থে মেয়েকে পুরোটা বোঝাতে। কিন্তু স্বামীর হঠকারিতা সেই সময় দেয়নি। যদিও ইশার কথায়, ‘পরে টিম্মি ওর ভুল বুঝতে পারে ক্ষমা চায়।’
তেলুগু ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখার পর ২০০০ সালে মুক্তি পায় ইশা অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ফিজা’। এরপর ‘পিয়ার ইশক অর মহব্বাত’, ‘কোম্পানি’, ‘কেয়ামত’, ‘কাঁটে’, ‘দিল কা রিশতা’, ‘ডরনা মানা হ্যায়’, ‘কৃষ্ণা কটেজ’-সহ একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন ইশা। ‘কোম্পানি’ ছবিতে ‘খাল্লাস’ গানে তার আবেদন এখনও মনে রেখেছেন দর্শক। তবে বিয়ের পর থেকে সেভাবে হিন্দি ছবিতে দেখা যায়নি তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page