বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৫০ ফিলিস্তিনি

ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৮৪ জন। এর ফলে দুই বছর ধরে চলমান আগ্রাসনে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৫৫ জনে। খবর আনাদোলুর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক অভিযানে এ পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জন।

বিবৃতিতে বলা হয়, নিহতদের অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপত্তাহীনতার কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। এর ফলে শুধু গত ২৭ মে থেকে ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে এবং আহত হয়েছেন অন্তত ১৮ হাজার ৮১৭ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৭ জন নিহত এবং ৫৬ হাজার ৩০৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page